বি পি নিউজ ২৪

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার

প্রকাশ : ১৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ জুন) সকালে নগরীর মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে দলের আমীর ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

এর আগে থেকেই নাসিক নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাওলানা আবদুল জব্বারের নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল। আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটে।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে চাঁদাবাজি ও অসৎ নেতৃত্বের প্রভাবমুক্ত করে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন এবং মর্যাদাপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজন। পাশাপাশি তিনি বর্তমান অনির্বাচিত প্রশাসককে অপসারণ করে দ্রুত সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা মাওলানা আবদুল জব্বার ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির মাধ্যমে নেতৃত্বের পর্যায়ে আসেন। তিনি একসময় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হয়ে ঢাকা মহানগরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০২২ সাল থেকে তিনি নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেও জোটগত সমঝোতার কারণে আসনটি এনসিপির জন্য ছেড়ে দিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এদিকে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত ও তাদের মিত্র দলগুলো জোটগতভাবে নয়, আলাদাভাবে অংশ নিতে পারে। ইতোমধ্যে জামায়াতের পাশাপাশি শরিক দল এনসিপি ও খেলাফত মজলিসও নিজ নিজ সম্ভাব্য প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

নাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ