মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমী, মুফতী আব্দুল গনী এবং আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে 'মিথ্যা ও ষড়যন্ত্রমূলক' আখ্যা দিয়ে প্রতিবাদ মিছিল করেছে বিসিক শিল্পনগরীর সাধারণ শ্রমিকরা।
৮ জুলাই ২০২৬, বুধবার দুপুরে কাজ শেষে বিসিকের বিভিন্ন কারখানার হাজার হাজার শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসেন। পরে একটি বিশাল মিছিল শিল্পনগরীর ভেতরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শ্রমিকদের কণ্ঠে নির্দোষ আলেম ও আল-ফালাহ সদস্যদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তীব্র স্লোগান শোনা যায়।
বিক্ষোভকালে সাধারণ শ্রমিকরা বলেন, "বিসিক ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আমরা ছিনতাইকারীদের চরম উৎপাতে অতিষ্ঠ ছিলাম। ডিউটি শেষে রাতে বাড়ি ফেরার পথে আমাদের মোবাইল, টাকা-পয়সা ছিনতাই হতো, এমনকি শ্রমিকদের ওপর ছুরি চালানো হতো। পুলিশ প্রশাসন যখন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছিল, তখন মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম সাহেবরা এবং আল-ফালাহ সংগঠনের সদস্যরা সাহসিকতার সাথে এগিয়ে আসেন। তারা এলাকাকে ছিনতাইকারী ও অপরাধী মুক্ত করতে ভূমিকা রেখেছেন, যার সুফল আমরা সাধারণ শ্রমিকরা ভোগ করছি।"
শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "যারা আমাদের শান্তিতে যাতায়াতের ব্যবস্থা করে দিলেন, আজ উল্টো তাদেরকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অপরাধীদের আড়াল করতেই এই সাজানো মামলা করা হয়েছে। আমরা এই অন্যায় মেনে নেব না। যারা আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন, আমরা শ্রমিকরা আজ তাদের পাশে দাঁড়িয়েছি।"
সমাবেশ থেকে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে যদি মুফতী কাউসার আহমদ কাসেমী ও মুফতী আব্দুল গনীসহ আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে বিসিকের সর্বস্তরের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন