নারায়ণগঞ্জে সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের সার্বিক নির্দেশনা ও অংশগ্রহণে আয়োজিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশী নাগরিকরা তাদের নানা ধরনের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগগুলো শুনে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, নাগরিক সেবার মান ও গতি বৃদ্ধি এবং জনগণের অভিযোগ সরাসরি গ্রহণের উদ্দেশ্যে প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিয়মিত এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে যে কোনো নাগরিক অংশ নিয়ে নিজের সমস্যা বা অভিযোগ উপস্থাপন করতে পারবেন।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন