বি পি নিউজ ২৪

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, "জনগণের স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আলাদা কোনো স্বার্থ নেই।" তিনি দাবি করেন, দেশের অর্থনীতি, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় রেখে মার্কিন বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন করা উচিত।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, "জনগণের স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আলাদা কোনো স্বার্থ নেই।" তিনি দাবি করেন, দেশের অর্থনীতি, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় রেখে মার্কিন বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধন করা উচিত।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ