বি পি নিউজ ২৪

আলীরটেকে টিকটক করায় বউকে তালাক দিলো নিউজিল্যান্ড প্রবাসী

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় সবুজ নগরের বাসিন্দা ও বর্তমানে নিউজিল্যান্ড প্রবাসী মো. ইমান হোসেন দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন।

ইমান হোসেনের দাবি, দীর্ঘদিন ধরে টিকটক ব্যবহারের বিষয়টি নিয়ে তাদের দাম্পত্য জীবনে বিরোধ চলছিল। একপর্যায়ে সেই বিরোধের জেরে তিনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, গত ১৩ জুলাই এ ঘটনা ঘটে। তার দাবি অনুযায়ী, তার সাবেক স্ত্রীর নাম তাহামিনা আক্তার। তিনি আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম নুর হোসেন এবং মাতার নাম তাহমিনা।

এ বিষয়ে তাহামিনা আক্তার বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আলীরটেকে টিকটক করায় বউকে তালাক দিলো নিউজিল্যান্ড প্রবাসী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় সবুজ নগরের বাসিন্দা ও বর্তমানে নিউজিল্যান্ড প্রবাসী মো. ইমান হোসেন দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন।

ইমান হোসেনের দাবি, দীর্ঘদিন ধরে টিকটক ব্যবহারের বিষয়টি নিয়ে তাদের দাম্পত্য জীবনে বিরোধ চলছিল। একপর্যায়ে সেই বিরোধের জেরে তিনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, গত ১৩ জুলাই এ ঘটনা ঘটে। তার দাবি অনুযায়ী, তার সাবেক স্ত্রীর নাম তাহামিনা আক্তার। তিনি আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম নুর হোসেন এবং মাতার নাম তাহমিনা।

এ বিষয়ে তাহামিনা আক্তার বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ