বি পি নিউজ ২৪

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সমাবেশে তারা দাবি জানান, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে এবং ১৩ জুলাই দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।

বক্তারা বলেন, এ দাবি কোনো একটি জেলার নয়; বরং দেশের সব পরীক্ষার্থীর স্বার্থে উত্থাপন করা হয়েছে। চলমান বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের কারণে অনেক জেলার শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।

নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, শিক্ষার্থীদের মানসিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া হচ্ছে না। জলাবদ্ধতার কারণে অনেকেই পরীক্ষাকেন্দ্রে যেতে পারছেন না। এ অবস্থায় পরীক্ষা স্থগিত না করা হলে পরীক্ষার পর ব্লকেড কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের স্কুলবিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেক পরীক্ষার্থী হাঁটুসমান পানি পেরিয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাই বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যৌক্তিক নয় এবং পরীক্ষার রুটিন পুনর্নির্ধারণ করা প্রয়োজন।

তিনি আরও দাবি করেন, ১৩ জুলাই প্রায় ১১ হাজার পরীক্ষার্থী দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের পুনঃপরীক্ষার সুযোগ দিতে হবে। একই সঙ্গে দেশের সব বিভাগে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ