বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) আয়োজিত এ কর্মসূচি শেষে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় নেতা সাইফুল্লাহ হায়দার এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) আয়োজিত এ কর্মসূচি শেষে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় নেতা সাইফুল্লাহ হায়দার এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ