নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন সাধারণ পাঠাগারের অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি নির্মাণাধীন পাঠাগার পরিদর্শন করে কাজের অগ্রগতি, নির্মাণের মান এবং সার্বিক বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করেন।
পরিদর্শনকালে অধ্যাপক মামুন মাহমুদ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বিকাশে একটি আধুনিক পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী এবং নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন