বি পি নিউজ ২৪

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলিতেই শহীদ হন শাওন: স্মরণসভায় এমপি মান্নান

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলিতেই শহীদ হন শাওন: স্মরণসভায় এমপি মান্নান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল নারায়ণগঞ্জ থেকেই। আন্দোলনের সময় আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে আমাকে রক্ষা করেন। সেই সময় আমার মাথার ওপর দিয়ে যাওয়া একটি গুলি শাওনের শরীরে লাগে এবং সে ঘটনাস্থলেই শহীদ হয়।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

এমপি মান্নান বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে জুলাই বিপ্লবের প্রতিটি যোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে এবং শহীদ পরিবার ও আহতদের পাশে ভবিষ্যতেও থাকার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ে জুলাই আন্দোলনে তিনজন শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং অনেক ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মী আহত হয়েছেন। তাদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে। সরকারি সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে তারা যেন অগ্রাধিকার পান, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

স্মরণসভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জামায়াত নেতা খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ শাখার সভাপতি ফারুক আহমেদ মুন্সী, জাতীয় যুব শক্তির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলিতেই শহীদ হন শাওন: স্মরণসভায় এমপি মান্নান

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ