বি পি নিউজ ২৪

চার জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে সাখাওয়াত হোসেনের কাছে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চার জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে সাখাওয়াত হোসেনের কাছে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট চারটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।

রোববার (১৯ জুলাই) দুপুরে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাসিক কার্যালয়ে গিয়ে প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলে দেয়। প্রতিনিধি দলে ভবানী শংকর রায়, হাফিজুল ইসলাম, আবু নাঈম খান বিপ্লব ও ধীমান সাহা জুয়েল উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে সংগঠনটি চারটি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো— রেললাইন ঘেঁষে চাষাঢ়া মহিলা কলেজসংলগ্ন সড়কের দক্ষিণাংশ দেওভোগ সিটি পার্ক এলাকা থেকে নির্মাণ, ১ নম্বর রেলগেট এলাকায় রেলওয়ের জায়গায় একটি খেলার মাঠ স্থাপন, খানপুরে প্রস্তাবিত কনটেইনার পোর্ট নির্মাণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং চীনের সহায়তায় নির্মিতব্য হাসপাতাল প্রকল্পের তালিকায় নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রেললাইনসংলগ্ন সড়কটির দক্ষিণ প্রান্ত দেওভোগ নগরপার্কসংলগ্ন কাটা কাপড় মার্কেট এলাকা থেকে নির্মাণ করা হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে এবং শহরের প্রধান সড়কের যানজটও কমবে।

এ ছাড়া ১ নম্বর রেলগেট এলাকার রেলওয়ের জমিতে বাণিজ্যিক স্থাপনার পরিবর্তে খেলার মাঠ ও উন্মুক্ত স্থান নির্মাণের দাবি জানানো হয়। সংগঠনটির মতে, শহরে খেলার মাঠের সংকট থাকায় এ জায়গাটি জনস্বার্থে সংরক্ষণ করা প্রয়োজন।

খানপুরে প্রস্তাবিত কনটেইনার পোর্ট প্রকল্প শহরের পরিবেশ ও জনজীবনের জন্য ক্ষতিকর হতে পারে উল্লেখ করে প্রকল্পটি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে চীনের সহায়তায় দেশে নির্মিতব্য ২০টি হাসপাতালের মধ্যে একটি নারায়ণগঞ্জে স্থাপনেরও দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন দাবিগুলোকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

চার জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে সাখাওয়াত হোসেনের কাছে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ