বি পি নিউজ ২৪

জুবায়ের সরদারের উদ্যোগে ও এমপি আব্দুল্লাহ আল আমিনের অর্থায়নে মাসদাইরে রাস্তা সংস্কার শুরু

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুবায়ের সরদারের উদ্যোগে ও এমপি আব্দুল্লাহ আল আমিনের অর্থায়নে মাসদাইরে রাস্তা সংস্কার শুরু

দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহানো মাসদাইর ৮ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যার সমাধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের সরদারের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের অর্থায়নে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হবে বলে আশা করছেন তারা।

এদিকে জনস্বার্থে নেওয়া এ উদ্যোগের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

জুবায়ের সরদারের উদ্যোগে ও এমপি আব্দুল্লাহ আল আমিনের অর্থায়নে মাসদাইরে রাস্তা সংস্কার শুরু

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহানো মাসদাইর ৮ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যার সমাধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের সরদারের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের অর্থায়নে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হবে বলে আশা করছেন তারা।

এদিকে জনস্বার্থে নেওয়া এ উদ্যোগের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ