বি পি নিউজ ২৪

হেলথ কার্ড আসছে, পরিবারপ্রতি আড়াই হাজার টাকার ফ্যামিলি কার্ডও পাবেন : এমপি আবুল কালাম

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হেলথ কার্ড আসছে, পরিবারপ্রতি আড়াই হাজার টাকার ফ্যামিলি কার্ডও পাবেন : এমপি আবুল কালাম

দীর্ঘ দুই দশক পর মুছাপুর ইউনিয়নের মানুষের ভোটে পুনরায় নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও জনগণের জন্য আসন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন তিনি।

রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় এমপি আবুল কালাম বলেন, জনগণের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। খুব শিগগিরই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য ‘হেলথ কার্ড’ চালু করা হবে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে প্রতিটি পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের প্রতি সরকারের আন্তরিকতার কারণে নারায়ণগঞ্জ-৫ আসনসহ বন্দর উপজেলায় ব্যাপক উন্নয়ন বরাদ্দ এসেছে। অতীতে সংসদ সদস্য থাকলেও এবারকার মতো এত বড় পরিমাণ সহায়তা ও উন্নয়ন বরাদ্দ আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

ত্রাণ কার্যক্রমের বিষয়ে সংসদ সদস্য জানান, বন্দর উপজেলার জন্য ৬০ হাজার কেজি চাল বরাদ্দ পাওয়া গেছে। প্রতিটি ইউনিয়নে ৪৮০ জন করে উপকারভোগী নির্বাচন করে প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া খাল খনন কর্মসূচি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বক্তব্যে তিনি অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরে বলেন, দেশের মানুষ যেন শান্তি ও স্থিতিশীল পরিবেশে বসবাস করতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাজে শৃঙ্খলা ও তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে পরিবারের, বিশেষ করে মায়েদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এমপি আবুল কালাম। তিনি বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে, যাতে তারা কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।

রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সমাজসেবক আলী হোসেন ও নাজির আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, আমজাদ হোসেন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২০ জুলাই ২০২৬

হেলথ কার্ড আসছে, পরিবারপ্রতি আড়াই হাজার টাকার ফ্যামিলি কার্ডও পাবেন : এমপি আবুল কালাম

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ