নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমেনা আক্তার মায়া (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী ও তার কথিত পরকীয়া সঙ্গীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী আসলাম হোসেন ও শাহিনা নামে এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় আমেনা আক্তার মায়াকে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন নাছিমার অভিযোগ, প্রায় ৩০ বছর আগে আমেনার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে, যারা বর্তমানে বিবাহিত। তার দাবি, স্বামী আসলাম হোসেনের সঙ্গে শাহিনা নামে এক নারীর সম্পর্কের প্রতিবাদ করায় আমেনাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামীকে পাওয়া যাচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন