বি পি নিউজ ২৪

মাওলানা শফিকুল ইসলাম (রহ.)-এর স্মরণে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাওলানা শফিকুল ইসলাম (রহ.)-এর স্মরণে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সংগঠনটির সাবেক জেলা সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা দ্বীন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, আব্দুল হান্নান এবং সংগঠনটির সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুর রশিদ।

বক্তারা মরহুম মাওলানা শফিকুল ইসলাম (রহ.)-এর ধর্মীয়, সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মাওলানা শফিকুল ইসলাম (রহ.)-এর স্মরণে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সংগঠনটির সাবেক জেলা সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা দ্বীন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, আব্দুল হান্নান এবং সংগঠনটির সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুর রশিদ।

বক্তারা মরহুম মাওলানা শফিকুল ইসলাম (রহ.)-এর ধর্মীয়, সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ