বি পি নিউজ ২৪

দক্ষিণ আফ্রিকার মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি হেলাল চৌধুরীর শোক প্রকাশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল চৌধুরী।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

হেলাল চৌধুরী বলেন, "দক্ষিণ আফ্রিকার এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা নিহতদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাদের স্বজনদের এই শোক সইবার শক্তি দান করুন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।"

তিনি আরও বলেন, বিশ্বের যেখানেই বাংলাদেশি প্রবাসীরা বিপদে পড়বেন, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নে।

 তিনি সকলকে নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকার মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি হেলাল চৌধুরীর শোক প্রকাশ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল চৌধুরী।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

হেলাল চৌধুরী বলেন, "দক্ষিণ আফ্রিকার এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা নিহতদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাদের স্বজনদের এই শোক সইবার শক্তি দান করুন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।"

তিনি আরও বলেন, বিশ্বের যেখানেই বাংলাদেশি প্রবাসীরা বিপদে পড়বেন, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নে।

 তিনি সকলকে নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ