বি পি নিউজ ২৪

বিশেষ সংবাদ

নিখোঁজ শীখা রাণী পালকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা

নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় এক মানসিক প্রতিবন্ধী নারী গত বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) থেকে নিখোঁজ রয়েছেন। তার নাম শীখা রাণী পাল (৫০)। তিনি একজন হিন্দু নারী এবং মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ শীখা রাণী পালের বয়স আনুমানিক ৫০ বছর। তিনি তার ছেলের নাম পিয়াস বলতে পারেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে শাড়ি ছিল এবং গলায় তুলসীর মালা পরা ছিল।পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে তার পরিবার সমাজের সকল মানুষের সহযোগিতা কামনা করেছে।কোনো সহৃদয় ব্যক্তি যদি শীখা রাণী পালের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে তার ছেলে পিয়াসের সঙ্গে ০১৬১২-৫৩২৭০৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।পরিবারের ঠিকানা: চাঁদনী হাউজিং, এনায়েতনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

নিখোঁজ শীখা রাণী পালকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা