বি পি নিউজ ২৪

বন্দরে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেপ্তার

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেপ্তার

বন্দরে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেনকে (বিএ) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিওধরা এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। পরে আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তবে তাঁর গ্রেপ্তারের পেছনে ভিন্ন কারণের কথা জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, স্থানীয় একটি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পুলিশকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও আক্তার হোসেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেও দাবি পরিবারের।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি জামাল উদ্দিন। তবে তাঁকে কোন মামলায় কিংবা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বন্দরে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ