বি পি নিউজ ২৪

শ্রমিকদের নিয়ে মিথ্যা অপপ্রচার হচ্ছে: মাসুদুজ্জামান

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিকদের নিয়ে মিথ্যা অপপ্রচার হচ্ছে: মাসুদুজ্জামান

শ্রমিকদের নিয়ে মিথ্যা অপপ্রচার হচ্ছে: মাসুদুজ্জামান

নিজের কারখানাকে ঘিরে শ্রমিকদের অবস্থান ও যাতায়াতের যে প্রচার চলছে, তার পক্ষে কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। এ ধরনের প্রচারকে তিনি ‘মিথ্যা অপপ্রচার’ হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গার্মেন্টস শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাতে জেলার বিভিন্ন গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে যান মাসুদুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতারা।

নিজের কারখানায় শ্রমিকদের উপস্থিতি নিয়ে প্রচারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান বলেন, তাঁর কারখানায় কোনো শ্রমিক গেছেন বা সেখানে অবস্থান করেছেন—এমন কোনো প্রমাণ বা ভিডিও ফুটেজ থাকলে তা দেখাতে হবে। তাঁর দাবি, প্রমাণ ছাড়াই এসব তথ্য ছড়িয়ে পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে।

শ্রমিকদের মজুরি নির্ধারণ প্রসঙ্গে তিনি অতীতের বিভিন্ন সময়ের বেতন নির্ধারণের প্রসঙ্গ তুলে ধরেন। মাসুদুজ্জামান বলেন, ২০০৫-০৬ সালে পোশাকশ্রমিকদের বেতন সাত হাজার টাকা নির্ধারণের সময়ও জীবনযাত্রার ব্যয় মেটানো নিয়ে প্রশ্ন উঠেছিল। পরবর্তী সময়ে বেতন আট হাজার ও নয় হাজার টাকা নির্ধারণের ক্ষেত্রেও একই ধরনের আলোচনা হয়েছে।

নতুন মজুরি নির্ধারণের পর ক্রেতাদের সঙ্গে সে অনুযায়ী আলোচনা করার কথা জানিয়ে তিনি বলেন, মজুরি কমিশন দেশের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করেন। এ ক্ষেত্রে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় রাখা জরুরি।

তিনি আরও বলেন, তাঁর প্রতিষ্ঠানের সিএম (কস্ট অব মেকিং) ও এফওবি (ফ্রি অন বোর্ড) সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী আলোচনার বিষয়। মজুরি কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটি দেশের স্বার্থের পাশাপাশি শ্রমিক ও মালিক—দুই পক্ষের অবস্থান বিবেচনা করেই হওয়া উচিত।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শ্রমিকদের নিয়ে মিথ্যা অপপ্রচার হচ্ছে: মাসুদুজ্জামান

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ