নারায়ণগঞ্জের সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচিত এক নাম জাকির খান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তাঁকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ বাড়তে থাকে। তাঁর কথাবার্তা, চলাফেরা, অঙ্গভঙ্গি কিংবা বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গানের মুহূর্ত সবকিছুই এখন মানুষের আলোচনার বিষয়। বিশেষ করে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকের কাছেই তিনি হয়ে উঠেছেন ভাইরাল কনটেন্টের পরিচিত মুখ।
কখনো মঞ্চে উঠে গানের তালে নাচছেন, কখনো শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন, আবার কখনো ছাদখোলা গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর এমন ব্যতিক্রমী আচরণ ও উপস্থিতির ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ছে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব ভিডিও ঘিরে তৈরি হচ্ছে নানা মন্তব্য, আলোচনা ও কৌতূহল।
একসময় যে জাকির খানকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ী মহলে ছিল নানা আলোচনা-সমালোচনা, সেই ব্যক্তিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওর কারণে নতুনভাবে আলোচনায় এসেছেন।
গত ২৮ সেপ্টেম্বর নিজের জন্মদিনের অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড দল আর্ক ও সংগীতশিল্পী হাসান গান পরিবেশন করেন। সেখানে গানের তালে মঞ্চে উঠে জাকির খানের নাচের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর আগে দেওভোগের একটি বিয়ের অনুষ্ঠানে জেমসের জনপ্রিয় ‘জেল থেকে আমি বলছি’ গানের সঙ্গে তাঁকে কণ্ঠ মেলাতে দেখা যায়। ‘আমার বন্ধু মহা যাদু জানে’ গানেও তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়েছিল।
সবশেষ গত ২১ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমী উপলক্ষে জিপ গাড়িতে করে শহরের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় তাঁকে। এ সময় হিন্দি গানের তালে তাঁর নাচের দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন সময়ে ছাদখোলা গাড়িতে হাত উঁচিয়ে ঘোরার ভিডিও নিয়েও তৈরি হয়েছে আলোচনা।
তবে জাকির খানকে ঘিরে মানুষের এই আগ্রহ কেবল তাঁর বর্তমান কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়। তাঁর অতীত রাজনৈতিক জীবন, বিতর্ক, মামলা ও দীর্ঘদিনের পলাতক জীবনের ইতিহাসও নতুন করে আলোচনায় আসছে।
১৯৮৯ সালে নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হন জাকির খান। পরবর্তী সময়ে বিএনপিতে যোগ দিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত হয়ে ওঠেন তিনি। ১৯৯৫ সালে দেওভোগ এলাকার দয়াল মাসুদ হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলা ও অভিযোগের কারণে তাঁর নাম ব্যাপকভাবে আলোচনায় আসে।
২০০৩ সালে সাব্বির হত্যা মামলার আসামি হওয়ার পর দেশত্যাগ করেন তিনি। দীর্ঘ সময় ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে অবস্থানের পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন। প্রায় ৯৫২ দিন কারাভোগের পর ২০২৫ সালের ১৩ এপ্রিল জামিনে মুক্তি পান তিনি।
কারামুক্তির পর থেকে তাঁর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, কথাবার্তা এবং আচরণই এখন আলোচনার বড় অংশ।
সব মিলিয়ে একসময় রাজনৈতিক বিতর্ক ও নানা অভিযোগের কারণে আলোচিত জাকির খান এখন নারায়ণগঞ্জের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক নাম। তাঁর প্রতিটি নতুন ভিডিও ঘিরে তৈরি হচ্ছে নতুন আলোচনা। ফলে প্রশ্ন উঠছে, অতীতের সেই আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বর্তমানের ভাইরাল কনটেন্ট জাকির খানের এই পরিবর্তনের গল্পই বা কতটা বিচিত্র!

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন