নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর চাষাঢ়া মিশনপাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের মণ্ডলপাড়া পুল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হয়।
গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “জুলাই আমাদের জাতীয় আকাঙ্ক্ষার প্রতীক। যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের বর্তমান পরিস্থিতি এসেছে, তাদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ২০২৪ সালের কোটা আন্দোলনের সময় জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি দাবি করেন, সে সময় নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে দেশের মানুষ আন্দোলনে অংশ নিয়েছিল।
তিনি জুলাই আন্দোলন সংশ্লিষ্ট জনগণের প্রত্যাশা পূরণ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, রাজনৈতিক বৈষম্য দূর করে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে সব নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
গণমিছিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের দাবি, কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন