বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক নির্বাচিত টিপু

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক নির্বাচিত টিপু

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক নির্বাচিত টিপু

নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩০ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের পর নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান টিপু। নির্বাচনে বিজয়ী হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পোস্টে টিপু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁকে ভোট দিয়ে বিজয়ী করায় ইউনিটের আজীবন সদস্য ও সম্মানিত ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া নির্বাচনের সময় পাশে থাকা এবং উৎসাহ দেওয়ার জন্য নারায়ণগঞ্জবাসী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক। নির্বাচনে দায়িত্ব পালন ও সহযোগিতার জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক নির্বাচিত টিপু

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ