বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এখন দলের সাংগঠনিক পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠনের ব্যস্ততা শেষে তিনি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন, কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরাতে উদ্যোগ নিয়েছেন।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী ৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের কাজ শুরু হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন এবং যেখানে সম্ভব কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের নির্দেশনা দেন। পাশাপাশি সংগঠনকে আরও কার্যকর ও গণতান্ত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে কেন্দ্রের এ উদ্যোগে নারায়ণগঞ্জ বিএনপিতেও নতুন কমিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রায় দেড় বছর এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি প্রায় চার বছর ধরে দায়িত্ব পালন করছে। বিএনপি সরকার গঠনের পর জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের অনেকেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্যের মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটি নিয়ে দলীয়ভাবে মতভেদ ও অসন্তোষ দেখা দিলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি।
অন্যদিকে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়। পরে ২৪ মার্চ আরও সদস্য যুক্ত করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বর্তমানে এ কমিটির একাধিক নেতা জেলা পরিষদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাদের দাবি, আহ্বায়ক কমিটি দিয়েই সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রের পুনর্গঠন কার্যক্রম শুরু হলে নারায়ণগঞ্জ বিএনপিতেও দ্রুত নতুন নেতৃত্ব আসবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন