নারায়ণগঞ্জকে পরিকল্পিত, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংসদ সদস্য, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংসদ সদস্যদের মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
আবুল কাউসার আশা বলেন, নারায়ণগঞ্জের একজন সাধারণ নাগরিক হিসেবে জেলার উন্নয়নে যারা ইতোমধ্যে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা রয়েছে। ভবিষ্যতেও সবাইকে একইভাবে সম্মিলিত উদ্যোগ নিয়ে স্বপ্নের নারায়ণগঞ্জকে আরও সুন্দর করে গড়ে তোলার প্রত্যাশা করেন তিনি।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে পরস্পরকে হেয় করা কিংবা আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে জনপ্রতিনিধিদের বেরিয়ে আসা প্রয়োজন। নারায়ণগঞ্জের মানুষ তাদের ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জেলার উন্নয়ন ও মানুষের স্বার্থে জনপ্রতিনিধিদের পারস্পরিক বিরোধ এড়িয়ে একসঙ্গে কাজ করা উচিত।
তিনি বলেন, নারায়ণগঞ্জকে সুন্দর ও বাসযোগ্য রাখার স্বার্থে সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। সবাই যদি একই টেবিলে বসে জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারেন, তাহলে অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব হবে।
আবুল কাউসার আশা আরও বলেন, জনপ্রতিনিধিরা পরস্পরের সঙ্গে আলোচনায় বসতে না পারলে জেলার অনেক সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত থেকে যাবে। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও একে অপরের প্রতি সম্মান বজায় রেখে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে নারায়ণগঞ্জের স্বার্থে সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সভায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন