বি পি নিউজ ২৪

এমপি আব্দুল্লাহ আল আমিনের কাছে আধা কিলোমিটার সড়কের দাবি

একদিকে রেললাইন, অন্যদিকে ঘনবসতি—মাঝখানে নেই কোনো স্বতন্ত্র চলাচলের রাস্তা। ফলে জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন রেললাইনের পাশ দিয়েই যাতায়াত করতে হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লার ‘বাংলাদেশ খাঁদ’ এলাকার প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষকে। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় সংসদ সদস্যের কাছে অবিলম্বে আধা কিলোমিটারের একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই জনদাবিকে সামনে রেখে আজ ১১ আগস্ট (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক বিশেষ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন এলাকাবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা শোনেন এবং সমস্যাটি যথাযথভাবে উত্থাপন ও রাস্তা নির্মাণে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফতুল্লা মৌজার রেললাইনসংলগ্ন বাংলাদেশ খাঁদ এলাকায় বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৬০ থেকে ১৬৫টি পরিবার বসবাস করছে। কয়েক হাজার মানুষের এই বিশাল বসতি গড়ে উঠলেও তাদের যাতায়াতের জন্য আজ পর্যন্ত কোনো নিরাপদ সড়ক নির্মিত হয়নি। ফলে শিশু, নারী, বয়স্ক ও সাধারণ পথচারীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ধার ঘেঁষে যাতায়াত করতে হচ্ছে। জনসংখ্যা যে হারে বেড়েছে, সেই অনুপাতে এলাকার যোগাযোগব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। নিরাপদ বিকল্প পথ না থাকায় বাসিন্দারা অনেকটা বাধ্য হয়েই এই বিপজ্জনক পথ ব্যবহার করছেন।

স্থানীয়দের দাবি, রেললাইনের পাশ দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষ করে স্কুল-মাদ্রাসাগামী শিশু ও বয়স্কদের নিয়ে চলাচলের সময় অভিভাবকদের সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে থাকতে হয়। এলাকাবাসীর ভাষ্য, একটি নিরাপদ রাস্তা নির্মাণ করা হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ যেমন দূর হবে, তেমনি রেললাইন দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচলও পুরোপুরি বন্ধ হবে।

এই চরম জনদুর্ভোগ নিরসনে সম্প্রতি উদ্যোগ নিয়েছেন স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব সিহাব প্রধান, সাইদুর রহমান পাপ্পু এবং বাংলাদেশ খাঁদবাসী। নারায়ণগঞ্জ জেলা এনসিপি যুবশক্তির নেতা সোহাইল ইসলাম ইফতির নেতৃত্বে এলাকাবাসী আজ দুপুরে সদর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের কাছে তাদের এই দাবি ও দুর্ভোগের চিত্র তুলে ধরেন।

বাসিন্দাদের দাবি, রেললাইনসংলগ্ন বটতলা থেকে বাংলাদেশ খাঁদের শেষ সীমানা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা নির্মাণ করা হোক। দাবিটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জানান, তিনি জনগণের এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকবেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

দাবি উত্থাপনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দা জালাল বাবুর্চী, খলিলুর রহমান, মোশারফ, শাকিল আহম্মেদ, আব্দুর রব, মতিউর রহমান, নাজমুল খানঁ, খালেদ মোশাররফ সহ আরও অনেকে। এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্যের এই আশ্বাসের পর দীর্ঘদিনের জনদুর্ভোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু হবে এবং ফতুল্লার হাজারো মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এমপি আব্দুল্লাহ আল আমিনের কাছে আধা কিলোমিটার সড়কের দাবি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ