বি পি নিউজ ২৪

নিরাপদ সমাজ গঠনে প্রশাসন-জনগণের ঐক্যের ওপর জোর দিলেন মামুন মাহমুদ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিরাপদ সমাজ গঠনে প্রশাসন-জনগণের ঐক্যের ওপর জোর দিলেন মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর পুল চত্বরে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। সভায় অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় তিনি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

নিরাপদ সমাজ গঠনে প্রশাসন-জনগণের ঐক্যের ওপর জোর দিলেন মামুন মাহমুদ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর পুল চত্বরে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। সভায় অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় তিনি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ