বি পি নিউজ ২৪

খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের উদ্যোগে দোয়া, শিক্ষা সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের উদ্যোগে দোয়া, শিক্ষা সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ

খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের উদ্যোগে দোয়া, শিক্ষা সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণের পাশাপাশি একজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার দেওয়া হয়।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াতেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক ছিলেন। দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি কখনো আপস করেননি। তার আদর্শ নেতাকর্মীদের জীবনে পথনির্দেশনা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তাদের মৃত্যুর জন্য তিনি তৎকালীন সরকারকে দায়ী করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপুসহ সাবেক নেতাকর্মীরা।

পরে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বির আহমেদ।

দোয়া মাহফিল শেষে অসচ্ছল শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। একইসঙ্গে একজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

কর্মসূচিতে সাবেক যুবদল নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূঁইয়া, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহমেদ মনির, ইমন, ওসমান গনি, কুতুবউদ্দিন, আকরাম পলাশ, মাসুম খন্দকার, মাসুদ আহমেদ, রাজীব, খোকন গাজী, জসিম, ইসলাম, নাহিদ পারভেজ, নিপু, সোহেল শেখসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে খোরশেদের উদ্যোগে দোয়া, শিক্ষা সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ