প্রি-পেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে পথসভা
প্রি-পেইড মিটার স্থাপন বন্ধসহ নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে একাধিক দাবি তুলে আবারও মাঠে নেমেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’। এসব দাবি বাস্তবায়নের আহ্বানে সংগঠনটির উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নগরের ২ নম্বর রেলগেট, ১ নম্বর রেলগেট এবং বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তারা নারায়ণগঞ্জের দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু।
পথসভায় বক্তারা প্রি-পেইড মিটার স্থাপন বাতিলের পাশাপাশি নারায়ণগঞ্জকে ‘বি’ শ্রেণির জেলা থেকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করার দাবি জানান। একই সঙ্গে নগরবাসীর দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণের দাবিও তুলে ধরা হয়।
যানজট নিরসনে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত জরুরি ভিত্তিতে উড়াল রেলপথ নির্মাণ এবং বিদ্যমান নারায়ণগঞ্জ রেলস্টেশন-চাষাড়া রেলপথকে সড়কপথে রূপান্তরের দাবিও জানানো হয়।
এ ছাড়া ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসহ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং কদম রসূল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিও তুলে ধরেন সংগঠনের নেতারা।
পথসভায় বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ব্যবস্থার কারণে সাধারণ গ্রাহকদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তাই এই মিটার স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রি-পেইড মিটার বাতিলের দাবি জানান তারা।
তাদের মতে, প্রি-পেইড মিটার বাতিলের পাশাপাশি নারায়ণগঞ্জের অন্যান্য নাগরিক সংকটও দ্রুত সমাধান করা প্রয়োজন। নগরবাসীর দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে নারায়ণগঞ্জের ভুক্তভোগী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পথসভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি কুতুব উদ্দিন আহাম্মদ ও হাজী রমজানুল রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, সহসম্পাদক আনোয়ার হোসেন দেওয়ান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, গোলাম রসুল রফিক ও মো. ইয়াকুব আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদুজ্জামান জামান, আবুল সরদার, মাহির হাসনাত রিজন, জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে সংগঠনের নেতাকর্মীরা নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং তাদের দাবিগুলো সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন