বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা, শহিদ মিনার-শিশু পার্কের ভিত্তিপ্রস্তর

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা, শহিদ মিনার-শিশু পার্কের ভিত্তিপ্রস্তর

মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি, নতুন অবকাঠামোর যাত্রা এবং ক্রীড়াঙ্গনের উত্তেজনা—তিন আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার (২০ আগস্ট) উৎসবমুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুল। দিনব্যাপী আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনার ও শিশু পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই দিনে অনুষ্ঠিত হয় ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের ও প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে বিদ্যালয়টি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বিদ্যালয়ের পরিবেশকে আরও সমৃদ্ধ করতে নতুন শহিদ মিনার ও আধুনিক শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আনুষ্ঠানিকভাবে দুটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে দিনের শেষভাগে বিদ্যালয় মাঠে জমে ওঠে ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। নবম ও দশম শ্রেণির মধ্যকার নির্ধারিত ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত টাইব্রেকারে দশম শ্রেণিকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় নবম শ্রেণির দল।

আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশপ্রেম, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা, শহিদ মিনার-শিশু পার্কের ভিত্তিপ্রস্তর

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি, নতুন অবকাঠামোর যাত্রা এবং ক্রীড়াঙ্গনের উত্তেজনা—তিন আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার (২০ আগস্ট) উৎসবমুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুল। দিনব্যাপী আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনার ও শিশু পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই দিনে অনুষ্ঠিত হয় ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের ও প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে বিদ্যালয়টি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বিদ্যালয়ের পরিবেশকে আরও সমৃদ্ধ করতে নতুন শহিদ মিনার ও আধুনিক শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আনুষ্ঠানিকভাবে দুটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে দিনের শেষভাগে বিদ্যালয় মাঠে জমে ওঠে ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। নবম ও দশম শ্রেণির মধ্যকার নির্ধারিত ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত টাইব্রেকারে দশম শ্রেণিকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় নবম শ্রেণির দল।

আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশপ্রেম, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ