চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় আনুমানিক ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্টেশন সংশ্লিষ্টদের কাছ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ফলে ঠিক কীভাবে ওই নারী ট্রেনের নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্টেশনে থাকা ঝালমুড়ি বিক্রেতা সেন্টু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে প্রবেশের সময় ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান বলে দাবি করেন তিনি।
তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছেন জেলা স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে একাধিক ধরনের তথ্য পাওয়া গেছে। কারও ভাষ্য অনুযায়ী, রেললাইন পার হওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে পড়ে যান। আবার কেউ জানিয়েছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়টিও সংশ্লিষ্টরা খতিয়ে দেখছেন।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন