বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ধাক্কায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ধাক্কায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্যাংকলরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারাধন চন্দ্র দত্তের বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে তিনি সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় ‘প্রাণ বল্লভ’ নামে একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কর্মস্থলে যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হারাধন। এ সময় দ্রুতগতির একটি ট্যাংকলরি তাকে ধাক্কা দেয়। পরে ট্যাংকলরিটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হারাধনকে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্যাংকলরিটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে গাড়িটি কিংবা এর চালককে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট ট্যাংকলরি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ধাক্কায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্যাংকলরির ধাক্কায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারাধন চন্দ্র দত্তের বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে তিনি সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় ‘প্রাণ বল্লভ’ নামে একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কর্মস্থলে যাওয়ার পথে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন হারাধন। এ সময় দ্রুতগতির একটি ট্যাংকলরি তাকে ধাক্কা দেয়। পরে ট্যাংকলরিটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হারাধনকে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্যাংকলরিটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে গাড়িটি কিংবা এর চালককে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট ট্যাংকলরি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ