বন্দরে বুলবুলের পরিবারের পাশে এবিএম সিরাজুল মামুন
নারায়ণগঞ্জের বন্দরে সিফাত বাহিনীর হামলায় নিহত ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ হাসান বুলবুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত বিচারের দাবিতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় নিহত বুলবুলের বাড়িতে যান এবিএম সিরাজুল মামুন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
সাক্ষাৎ শেষে তিনি বন্দর থানায় যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বুলবুল হত্যাকাণ্ড এবং আলোচিত আলিফা হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন। পাশাপাশি বন্দরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ আসাদ, মাওলানা আবু মুসা, বন্দর শাহী মসজিদের ইমাম মুফতী সালমান রফিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন