বি পি নিউজ ২৪

কুরআন-সুন্নাহর আলোকে আত্মশুদ্ধির আহ্বান আবদুল জব্বারের

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুরআন-সুন্নাহর আলোকে আত্মশুদ্ধির আহ্বান আবদুল জব্বারের

জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পাইনাদি নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদে নামাজ আদায়ের পর তিনি মুসল্লিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

মতবিনিময়কালে মাওলানা আবদুল জব্বার পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করেন এবং আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুসরণ করে নিজেকে পরিশুদ্ধ করা গেলে সমাজে অন্যায়, অবিচার ও অপরাধের প্রবণতা কমানো সম্ভব।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি বক্তব্য দেন। আবদুল জব্বার বলেন, প্রতি মাসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের চিত্র উঠে আসে। তিনি এ পরিস্থিতি মোকাবিলায় মানুষের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্ব দেন।

এ সময় তিনি হযরত ওমর (রা.)-এর শাসনামলের উদাহরণ তুলে ধরে বলেন, মানুষের মধ্যে আল্লাহভীতি ও জবাবদিহির অনুভূতি থাকলে অন্যায় ও অপরাধ থেকে বিরত থাকা সম্ভব।

বর্তমান নেতৃত্বের সমালোচনা করে আবদুল জব্বার চাঁদাবাজি, ডাকাতি ও মানুষের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সমাজে ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আগামী দিনে ঈমান ও দ্বীনের পক্ষে থাকা সৎ, জনকল্যাণমুখী নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিবর্তনকামী ও আল্লাহভীরু সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান মাওলানা আবদুল জব্বার।

মতবিনিময় অনুষ্ঠানে শত শত মুসল্লির পাশাপাশি সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ কফিল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কুরআন-সুন্নাহর আলোকে আত্মশুদ্ধির আহ্বান আবদুল জব্বারের

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ