বি পি নিউজ ২৪

বাজারে ‘সিন্ডিকেট’ শব্দটি রাখতে চাই না: খাদ্যমন্ত্রী

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাজারে ‘সিন্ডিকেট’ শব্দটি রাখতে চাই না: খাদ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব থাকবে না—এমন একটি বাজারব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম ও বিভিন্ন খাদ্য স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যপণ্যের বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, কোনো সরকারই সিন্ডিকেটকে পছন্দ করে না। বর্তমান সরকারও চায় বাজারব্যবস্থায় ‘সিন্ডিকেট’ শব্দটির কোনো অস্তিত্ব না থাকুক। কারণ কোনো ধরনের সিন্ডিকেট কার্যকর থাকলে এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপরই পড়ে।

দেশের খাদ্য মজুত ও সামগ্রিক বাজার পরিস্থিতি সন্তোষজনক রয়েছে জানিয়ে আফরোজা খানম বলেন, খাদ্য সরবরাহ ও বাজারের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাধারণ মানুষের কাছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়াকে খাদ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের খাদ্যগুদাম ও সংশ্লিষ্ট অবকাঠামোগুলো আরও আধুনিক ও কার্যকর করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এ সময় পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্প নিয়েও কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালুর নির্দিষ্ট সময় এখনো নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটি চালুর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মধ্য দিয়ে খাদ্যমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি নারায়ণগঞ্জে এসে নারায়ণগঞ্জ সাইলো পরিদর্শন করেন। একই সময়ে সাইলো এলাকায় থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিলও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে খাদ্যশস্য সংরক্ষণের ব্যবস্থা, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম এবং সার্বিক খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজন অনুযায়ী কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাদ্য সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট স্থাপনা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। এসব পরিদর্শনের মাধ্যমে স্থাপনাগুলোর অবকাঠামোগত অবস্থা, খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা এবং সেখানে কর্মরতদের কাজের পরিবেশ সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া হচ্ছে।

পরিদর্শনে উঠে আসা সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় উন্নয়ন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বাজারে ‘সিন্ডিকেট’ শব্দটি রাখতে চাই না: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ