বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জ খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জ খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

খাদ্য সংরক্ষণ ও মজুত ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি দেখতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ খাদ্য গোডাউন পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

সিদ্ধিরগঞ্জ খাদ্য গোডাউনে গিয়ে মন্ত্রী সংশ্লিষ্ট কার্যক্রম ও খাদ্য সংরক্ষণের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় গোডাউনের সার্বিক পরিস্থিতি, খাদ্য মজুত ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য গোডাউনের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় খাদ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে অনুষ্ঠিত এ পরিদর্শনকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে ব্যস্ততা দেখা যায়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জ খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

খাদ্য সংরক্ষণ ও মজুত ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি দেখতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ খাদ্য গোডাউন পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

সিদ্ধিরগঞ্জ খাদ্য গোডাউনে গিয়ে মন্ত্রী সংশ্লিষ্ট কার্যক্রম ও খাদ্য সংরক্ষণের ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় গোডাউনের সার্বিক পরিস্থিতি, খাদ্য মজুত ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য গোডাউনের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় খাদ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে অনুষ্ঠিত এ পরিদর্শনকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে ব্যস্ততা দেখা যায়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ