বি পি নিউজ ২৪

আমাকে অসম্মান করতেই এ ঘটনা ঘটানো হয়েছে: সাখাওয়াত

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমাকে অসম্মান করতেই এ ঘটনা ঘটানো হয়েছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে মঙ্গলবারের ঘটনার পেছনে ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একই সঙ্গে তাকে অসম্মান করার উদ্দেশ্যেই ঘটনাটি ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন সাখাওয়াত হোসেন খান।

ঘটনাটিকে বিব্রতকর উল্লেখ করে তিনি বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা নিজেদেরই বিভেদের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষ্য, কারও ইন্ধনেই তাকে অসম্মান করার চেষ্টা করা হয়েছে।

নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে সাখাওয়াত বলেন, তার সিকিউরিটির দায়িত্বই হচ্ছে তাকে সুরক্ষা দেওয়া। ওই পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন এবং কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি। এ ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে বলে জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, তিনি নারায়ণগঞ্জ বারের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই আইনজীবী সমিতির ভবনে এমন পরিস্থিতি তৈরি হওয়াকে তিনি অত্যন্ত বিব্রতকর বলে উল্লেখ করেন। যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা নিজেদের পরিচয় ও অবস্থান বুঝতে ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার সময়কার পরিস্থিতি তুলে ধরে সাখাওয়াত বলেন, মঙ্গলবার তিনি আইনজীবী সমিতির সভাপতির কক্ষে বসেছিলেন। সেখানে তার জন্য নাস্তার আয়োজন করা হয়েছিল। নাস্তা করতে বসার প্রস্তুতিকালে পাশের কক্ষ থেকে বকাঝকার শব্দ শুনতে পান। এরপর একজন সিনিয়র আইনজীবী হিসেবে তিনি সেখান থেকে বের হয়ে পরিস্থিতি দেখতে যান।

তার দাবি, সেখানে গিয়ে তিনি কয়েকজনকে মারমুখী অবস্থায় দেখতে পান। এ সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছিল, যার কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত আরও অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িতরা নিজেদের করা অপরাধ আড়াল করার চেষ্টা করছে। তার মতে, এ ধরনের অযাচিত পরিস্থিতি সৃষ্টি করা কারও জন্যই সুখকর নয় এবং আইনজীবী সমাজের জন্যও এটি বিব্রতকর।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আমাকে অসম্মান করতেই এ ঘটনা ঘটানো হয়েছে: সাখাওয়াত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ