বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচন: ৩ পদে ২৪ মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচন: ৩ পদে ২৪ মনোনয়নপত্র সংগ্রহ

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচন ৩১ অক্টোবর, মনোনয়নপত্র সংগ্রহ ২৪টি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এ পর্যন্ত ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি ও পাঁচজন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী রোববার (২৫ অক্টোবর) দুপুর ৩টা।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিয়েছেন ছয়জন। তাঁরা হলেন অ্যাডভোকেট নবী হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ডা. জাহাঙ্গীর, নিরব রায়হান ও জিএম হায়দার আলী।

সেক্রেটারি পদে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন। তাঁরা হলেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, আবু আল ইউসুফ খান টিপু, ডা. জাহাঙ্গীর, আমিনুর ইসলাম মিঠু এবং মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এ ছাড়া সদস্য পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে রয়েছেন আমিনুর রহমান মিঠু, হারুনুর রশীদ খান, নাজমুল হক, আবুল কালাম আজাদ, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সরকার হুমায়ুন কবির, রেজাউল করীম খান রেজা, অ্যাডভোকেট জাকির হোসেন, নিরব রায়হান, ইফতেখার আহমেদ জিমু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও মেহেদী হাসান সজীব।

নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ ইউনিট কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাহমুদা মুন্সির কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

এর আগে গত ১৮ অক্টোবর ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অধ্যাপক মো. মামুন মাহমুদ। অন্য সদস্যরা হলেন অধ্যাপক বদরুননাহার, সামছুন নুর বাঁধন, মো. সোহেল আক্তার সোহান ও নজরুল ইসলাম বাবুল।

নিয়মিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের উদ্দেশ্যে গত ১৬ আগস্ট নারায়ণগঞ্জ ইউনিটে তিন মাসের জন্য সাময়িক অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বর্তমান কমিটির নির্বাচন আয়োজন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট নির্বাচন: ৩ পদে ২৪ মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ