বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮৩ জন গ্রেপ্তার

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩ জন

নারায়ণগঞ্জে সাত থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৮৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৬ জন মাদকসেবী, ছয়জন মাদক ব্যবসায়ী এবং চারজন ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। অভিযানে ৩৫ পিস ইয়াবা, ১০ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) জেলা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৪ জন, নিয়মিত মামলার আসামি পাঁচজন, অন্যান্য ধারায় তিনজন, চুরির অভিযোগে একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য রয়েছেন। এ ছাড়া ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

থানাভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, সোনারগাঁয়ে সবচেয়ে বেশি ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ২১ জন মাদকসেবী, একজন ডাকাত, পরোয়ানাভুক্ত চারজন এবং অন্যান্য ধারায় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যও গ্রেপ্তার হয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলার তিন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।

সিদ্ধিরগঞ্জে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।

নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ২১০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন আটজন। এ থানায় মোট গ্রেপ্তারের সংখ্যা ১০।

বন্দর থানা পুলিশের অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ডাকাতির অভিযোগে তিনজন, পরোয়ানাভুক্ত তিনজন এবং অন্যান্য ধারায় একজন রয়েছেন।

রূপগঞ্জে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন চুরির অভিযোগে, তিনজন পরোয়ানাভুক্ত আসামি, দুজন নিয়মিত মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ মাদকসেবী হিসেবে দুজনকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশের দেওয়া তথ্যে বলা হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার সাত থানা ও ডিবি পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ