বি পি নিউজ ২৪

হাদী হত্যার বিচারসহ নানা দাবিতে ২৬ অক্টোবর চাষাড়ায় ইনকিলাব মঞ্চ


প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাদী হত্যার বিচারসহ নানা দাবিতে ২৬ অক্টোবর চাষাড়ায় ইনকিলাব মঞ্চ
ছবি: সংগৃহীত

হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পদযাত্রা আসছে চাষাড়ায়

শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের আয়োজনে চলমান ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি আগামী ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের চাষাড়ায় পৌঁছানোর কথা রয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে এ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের ঘোষিত দাবির মধ্যে রয়েছে শরীফ ওসমান হাদী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোট ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।

সংগঠনটির রোডম্যাপ সমন্বয়কারী জি. এ. সাব্বিরের বরাতে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তারিক হোসেন বাপ্পি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদযাত্রার সম্ভাব্য সময়সূচির বিষয়টি জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর পদযাত্রাটি চাষাড়ায় পৌঁছাবে।

এ কর্মসূচিতে সংহতি জানাতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা মনে করছেন, পদযাত্রার মধ্য দিয়ে হত্যার বিচারের দাবি তুলে ধরার পাশাপাশি ঘোষিত অন্যান্য দাবির পক্ষেও জনসম্পৃক্ততা বাড়ানো সম্ভব হবে।

আয়োজকদের ভাষ্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এ পদযাত্রার উদ্দেশ্য শুধু দাবি প্রচার নয়; ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পক্ষে দেশজুড়ে জনমত গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


হাদী হত্যার বিচারসহ নানা দাবিতে ২৬ অক্টোবর চাষাড়ায় ইনকিলাব মঞ্চ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image


হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পদযাত্রা আসছে চাষাড়ায়

শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের আয়োজনে চলমান ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি আগামী ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের চাষাড়ায় পৌঁছানোর কথা রয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে এ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের ঘোষিত দাবির মধ্যে রয়েছে শরীফ ওসমান হাদী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোট ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।

সংগঠনটির রোডম্যাপ সমন্বয়কারী জি. এ. সাব্বিরের বরাতে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তারিক হোসেন বাপ্পি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদযাত্রার সম্ভাব্য সময়সূচির বিষয়টি জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর পদযাত্রাটি চাষাড়ায় পৌঁছাবে।

এ কর্মসূচিতে সংহতি জানাতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা মনে করছেন, পদযাত্রার মধ্য দিয়ে হত্যার বিচারের দাবি তুলে ধরার পাশাপাশি ঘোষিত অন্যান্য দাবির পক্ষেও জনসম্পৃক্ততা বাড়ানো সম্ভব হবে।

আয়োজকদের ভাষ্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এ পদযাত্রার উদ্দেশ্য শুধু দাবি প্রচার নয়; ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পক্ষে দেশজুড়ে জনমত গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।



বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ