বি পি নিউজ ২৪

ফতুল্লায় কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

ফতুল্লায় কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম (২৫) নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ভূইগড় কবরস্থান সড়কে দেলোয়ারের তিনতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, ফারজানার শয়নকক্ষের বিছানার ওপর থেকে একটি চিরকুট পাওয়া গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং তাঁর আচরণে মানসিক কষ্টের কথা উল্লেখ করে আত্মহত্যার বিষয়টি লেখা রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের ফলাফল প্রয়োজন।

ফারজানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মুসুল্লি বাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। তাঁর বড় ভাই আরিফুল ইসলাম জানান, ২০২৩ সালে পারিবারিকভাবে নাজমুলের সঙ্গে ফারজানার বিয়ে হয়। বিয়ের পর নাজমুলের চাকরি না থাকায় তাঁদের পরিবার সংসারের খরচ বহন করত। প্রায় দেড় বছর আগে নাজমুল চাকরি পেয়ে মুন্সিগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

আরিফুলের অভিযোগ, এরপর বিভিন্ন বিষয় নিয়ে তাঁর বোনকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। প্রায় দুই মাস আগে নাজমুল এসিআই কোম্পানিতে চাকরি নিয়ে বর্তমান ঠিকানায় আসেন। শনিবার রাত ১১টার দিকে বোনের মৃত্যুর খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান বলে জানান তিনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় শয়নকক্ষ থেকে চিরকুটটিও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ফারজানার স্বামীকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

নাজমুলের বাড়ি কুমিল্লার কচুয়া থানার নূরপুর গ্রামের তালুকদার বাড়ি এলাকায়। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

ফতুল্লায় কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ