বক্তব্যের ব্যাখ্যা দিলেন মাসুদুজ্জামান, আমলাতান্ত্রিক দুর্নীতিকে বললেন দীর্ঘদিনের সংকট
নিজের সাম্প্রতিক বক্তব্যের অংশবিশেষ আলাদাভাবে প্রচার করে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মাসুদুজ্জামান। তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ বুঝতে পুরো বক্তব্য শোনার পাশাপাশি এর পেছনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, একজন ব্যবসায়ী হিসেবে সরকারি বিভিন্ন দপ্তরে ব্যবসা পরিচালনার সময় উদ্যোক্তাদের যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সেসব বিষয়ই তিনি তুলে ধরেছেন। তাঁর বক্তব্যকে কোনো বিশেষ পক্ষের প্রতি সমর্থন হিসেবে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন।
মাসুদুজ্জামানের মতে, দেশের প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা নতুন কোনো সমস্যা নয়। ১৯৭১ সালের পর থেকেই দুর্নীতিগ্রস্ত ও দুর্বল প্রশাসনিক সংস্কৃতি ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে আসছে। এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট, কোনো একটি সরকারের এককভাবে তৈরি করা সমস্যা নয়। তবে প্রশাসনে অনেক সৎ কর্মকর্তাও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান বিএনপি সরকারকে এ সমস্যার জন্য দায়ী করাকেও যৌক্তিক মনে করেন না মাসুদুজ্জামান। তাঁর বক্তব্য, মাত্র আট-নয় মাস দায়িত্ব পালন করা একটি সরকারের ওপর কয়েক দশকের প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কাঠামোগত সমস্যার দায় চাপানো ঠিক নয়। বরং দীর্ঘদিনের এসব প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ও স্থায়ী উদ্যোগ নেওয়া প্রয়োজন।
দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন এই ব্যবসায়ী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি বর্তমানে চালু থাকা কর্মসংস্থানগুলোও ধরে রাখা জরুরি।
তাঁর মতে, আর্থিক ও অন্যান্য সংকটে থাকা শিল্পকারখানাগুলো সচল রাখা না গেলে নতুন চাকরির সুযোগ তৈরি বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে বর্তমানে যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, তাঁদের জীবিকাও অনিশ্চয়তার মুখে পড়বে। শেষ পর্যন্ত এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতে পড়বে।
ফেসবুক পোস্টে মাসুদুজ্জামান আরও বলেন, তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল সরকারি দপ্তরে ব্যবসায়ীদের হয়রানি ও প্রতিবন্ধকতা দূর করা, প্রশাসনের দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত সংস্কৃতির পরিবর্তন, শিল্পকারখানার উৎপাদন সচল রাখা এবং মানুষের কর্মসংস্থান সুরক্ষিত করার বিষয়গুলো সামনে আনা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পথে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ বলেও পোস্টে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরেন মাসুদুজ্জামান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন