বি পি নিউজ ২৪

কাশীপুরের আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার হাবিব ফের গ্রেপ্তার


প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাশীপুরের আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার হাবিব ফের গ্রেপ্তার

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার হাবিব ফের গ্রেপ্তার

ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান হাবিবকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার সরকার সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন। গ্রেপ্তার হাবিব (৫৫) কাশীপুরের দক্ষিণ গোয়ালবন্দ এলাকার মৃত আনসার আলী সরদারের ছেলে। তিনি গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও সহিংসতার ঘটনায় করা একাধিক মামলায় হাবিব এজাহারভুক্ত আসামি।

এর আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন হাবিব। গত মার্চ মাসে কাশীপুরের খিল মার্কেটসংলগ্ন গোয়ালবন্দ এলাকায় তাঁর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়েছিল। সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর সরাসরি সম্পৃক্ততা ছিল।

পরে জামিনে মুক্তি পান তিনি। এবার আবারও পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন এই সাবেক ইউপি সদস্য।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


কাশীপুরের আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার হাবিব ফের গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image


ফতুল্লায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার হাবিব ফের গ্রেপ্তার

ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান হাবিবকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার সরকার সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন। গ্রেপ্তার হাবিব (৫৫) কাশীপুরের দক্ষিণ গোয়ালবন্দ এলাকার মৃত আনসার আলী সরদারের ছেলে। তিনি গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও সহিংসতার ঘটনায় করা একাধিক মামলায় হাবিব এজাহারভুক্ত আসামি।

এর আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন হাবিব। গত মার্চ মাসে কাশীপুরের খিল মার্কেটসংলগ্ন গোয়ালবন্দ এলাকায় তাঁর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়েছিল। সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর সরাসরি সম্পৃক্ততা ছিল।

পরে জামিনে মুক্তি পান তিনি। এবার আবারও পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন এই সাবেক ইউপি সদস্য।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ