রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুই বাসে আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই রাতে দুটি পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত নলপাথর ও হাটাবো এলাকায় বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলপাথর এলাকার টিএম মাস্টার ফিলিং স্টেশন এবং হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের কাছে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে মোট নয়জন ব্যক্তি নলপাথর এলাকায় আসে। সেখানে ফিলিং স্টেশনে রাখা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিয়ে তারা দ্রুত সরে পড়ে। একই রাতে হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত আরেকটি বাসেও আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা পৃথক স্থানে রাখা দুটি বাসে আগুন দিয়েছে।
তিনি আরও জানান, অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন