বি পি নিউজ ২৪

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ আল আমিনের

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ আল আমিনের

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ আল আমিনের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সব পর্যায়ের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে আওয়ামী লীগের কাউকে প্রকাশ্যে দেখা গেলে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন আল আমিন।

পোস্টে তিনি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানান। পাশাপাশি দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আল আমিন আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনে যে দলেরই কেউ ভূমিকা রাখুক, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নিতে হবে।

পোস্টে তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে এর দায় সরকারের ওপরই বর্তাবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ আল আমিনের

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ