বি পি নিউজ ২৪

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ভোধন করেন -এমপি তুহিন

মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন ময়মনসিংহ-০৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ উপলক্ষে চামটা এলাকায় নান্দাইল ফায়ার সার্ভিস অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জানা গেছে, নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র নেতা মো. রফিকুল ইসলাম রেনু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল হক, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ, মিডয়া কর্মী সহ এলকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ‍উল্লেখ্য ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারী এই কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্ভোধন করেন -এমপি তুহিন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২১

featured Image
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন ময়মনসিংহ-০৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ উপলক্ষে চামটা এলাকায় নান্দাইল ফায়ার সার্ভিস অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জানা গেছে, নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র নেতা মো. রফিকুল ইসলাম রেনু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল হক, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ, মিডয়া কর্মী সহ এলকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। ‍উল্লেখ্য ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারী এই কর্মসূচি পালন করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ