নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (৪ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বন্দর থানার ফুলহর মাজার বাড়ি এলাকায় এবং রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাশে জনির দোকান সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলহর এলাকার বাসিন্দা মৃত তাহের আলীর মেয়ে ও রহিম উদ্দিন মিয়ার স্ত্রী নূর জাহান (৫০) এবং মাহামুদনগর এলাকার মিজানুর রহমানের ছেলে রিসান।
অভিযানের সময় নূর জাহানের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং রিসানের কাছ থেকে ১৩০ পুরিয়া, প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন