বি পি নিউজ ২৪

বন্দরের বিএম স্কুল জাতীয়করণের প্রক্রিয়া চলছে: আবুল কাউসার আশা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরের বিএম স্কুল জাতীয়করণের প্রক্রিয়া চলছে: আবুল কাউসার আশা

বন্দরের বিএম স্কুল জাতীয়করণের প্রক্রিয়া চলছে: আবুল কাউসার আশা

নারায়ণগঞ্জের বন্দরের শতবর্ষী বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে সুপেয় পানির ব্যবস্থা এবং প্রাথমিক শাখার ভবনের বাউন্ডারি নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের আনন্দ ও মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা জানান আবুল কাউসার আশা।

জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, এটি একটি প্রক্রিয়াগত বিষয়। ইতোমধ্যে সংসদ সদস্যের পক্ষ থেকে ডিও লেটার দেওয়া হয়েছে। শতবর্ষী প্রতিষ্ঠান হিসেবে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটিতে সুপেয় পানির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আশা বলেন, এখানে শিক্ষার্থী ও ছোট ভাইয়েরা পড়াশোনা করে। তাদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা জরুরি। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অল্প সময়ের মধ্যে পানির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

প্রাথমিক শাখার ভবনের বাউন্ডারি নির্মাণের দাবির বিষয়েও আশ্বাস দেন তিনি। আবুল কাউসার আশা জানান, অনুষ্ঠানে প্রাথমিক শাখার একজন শিক্ষকের বক্তব্যে বাউন্ডারির প্রয়োজনীয়তার কথা ওঠার পরপরই তিনি এ বিষয়ে ফোনে কথা বলেছেন। পরদিনের মধ্যে সংশ্লিষ্টদের কাছে বার্তা পৌঁছে দেবেন, যাতে কত দিনের মধ্যে নির্মাণকাজ শুরু করা সম্ভব, তা জানা যায়।

তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার মান বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের আহ্বান জানিয়ে আশা বলেন, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ একটি প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন শুধু এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হওয়া উচিত নয়। ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত প্রতিটি শ্রেণির ফলাফলের দিকে নজর দিতে হবে। এ ক্ষেত্রে গভর্নিং বডি ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করতে হবে। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে পরবর্তী শ্রেণিতে উন্নীত না করার বিষয়েও গুরুত্ব দেন তিনি। তবে শিক্ষার্থীদের ওপর যেন অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক করেন।

নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে ভর্তি পরীক্ষা চালুর পরামর্শ দিয়ে আবুল কাউসার আশা বলেন, নতুন বছরের শুরু থেকেই এ উদ্যোগ নেওয়া যেতে পারে। যারা পড়াশোনা করতে আগ্রহী, তারাই ভর্তি হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হলে বিএম স্কুলে সন্তানদের ভর্তি করাতে অভিভাবকদের আগ্রহ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, অর্থ বা সম্পত্তি অন্য কেউ কেড়ে নিতে পারলেও অর্জিত মেধা ও শিক্ষা কেড়ে নেওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তাদের ভালো ফলাফলের ওপরই প্রতিষ্ঠানটির জাতীয়করণ, সুপেয় পানির ব্যবস্থা ও বাউন্ডারি নির্মাণসহ উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়গুলো অনেকাংশে নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল আলম খান পাভেল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, সদস্যসচিব ও অধ্যক্ষ মো. আজিজুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ এবং সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

বক্তব্য শেষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে কেক কাটেন আবুল কাউসার আশা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বন্দরের বিএম স্কুল জাতীয়করণের প্রক্রিয়া চলছে: আবুল কাউসার আশা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ