নারায়ণগঞ্জ জেলা প্রশাসন “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সংযোজন ও সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় একটি সভা আয়োজন করেছে।
বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের উপদেষ্টা, প্রকল্প পরামর্শক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
প্রধান অতিথি বলেন, ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হলে সাধারণ মানুষ দ্রুত, সহজ ও স্বচ্ছ সেবা পাবে। পাশাপাশি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে।
জেলা প্রশাসন জানায়, এ উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত করা হবে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন