বি পি নিউজ ২৪

জেলেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জেলেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

জেলেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবন-জীবিকা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তাঁর মতে, মৎস্য খাতের টেকসই উন্নয়নে প্রকৃত জেলেদের স্বার্থ ও মানবিক মর্যাদাকে গুরুত্ব দিতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (BIISS) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। ‘Fishers’ Intersectional Vulnerabilities, Marine Resources, Financing Needs and Policy Responses in Bangladesh’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে দৈনিক নিউ এজ (New Age) ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার (Action Against Hunger–ACF)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ ছাড়া সরকারি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

আলোচনায় আব্দুল্লাহ আল আমিন দেশের মৎস্য খাতের বিভিন্ন সংকট, প্রকৃত জেলেদের অধিকার, জীবিকার অনিশ্চয়তা এবং জলজ সম্পদ রক্ষার প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। তিনি বলেন, শিল্পকারখানার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণের কারণে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর মৎস্য-বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নদীনির্ভর জেলেদের জীবন-জীবিকাও সরাসরি সংকটের মুখে পড়েছে।

জেলেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রসঙ্গ তুলে তিনি বরিশালে এক জেলের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময় ওই জেলে কোস্টগার্ডের গুলিতে আহত হওয়ার পর হাসপাতালে মারা যান। তবে ঘটনার পর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোর কেউ স্বীকার করেনি। এমনকি তাঁর পরিবারও মামলা করতে পারেনি।

এ ঘটনায় জেলেদের নিরাপত্তা ও বিচার পাওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তুলে আব্দুল্লাহ আল আমিন বলেন, জীবিকা নির্বাহ করতে গিয়ে একজন জেলে যদি এমন পরিস্থিতির শিকার হন, তাহলে তাঁর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব কার? জেলেরা কেবল একটি পেশার মানুষ নন; দেশের মৎস্য অর্থনীতি ও খাদ্যব্যবস্থায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাঁদের জীবন, অধিকার ও মানবিক মর্যাদার স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন।

সরকারি সহায়তা বণ্টনের ক্ষেত্রেও প্রকৃত জেলেদের অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য। তিনি বলেন, জেলে কার্ড, ঋণসহ বিভিন্ন সরকারি সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও জরুরি। দেশের সামগ্রিক স্বার্থে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হলে এর ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির সম্পূর্ণ চাপ শুধু জেলেদের ওপর দেওয়া ন্যায়সংগত নয়।

জেলে পরিবারের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। আব্দুল্লাহ আল আমিনের মতে, এসব পরিবারের নারীদের জন্য সহজ শর্তে ঋণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে আর্থিক সংকট কমানোর পাশাপাশি পারিবারিক স্থিতিশীলতাও বাড়বে।

সবশেষে তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ সম্ভব নয়। এর পাশাপাশি প্রকৃত জেলেদের নাগরিক সুবিধা, সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জেলেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ