যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করার কথা থাকলেও বন্ধন বাসের বিরুদ্ধে উঠেছে একাধিক অনিয়মের অভিযোগ। বাসের সামনের গ্লাসে স্পষ্টভাবে লেখা রয়েছে, ‘কাউন্টার ছাড়া যাত্রী ওঠানো নিষেধ’। অথচ সেই নির্দেশনা উপেক্ষা করেই চালক ও হেলপাররা নির্ধারিত কাউন্টারের বাইরে থেকে যাত্রী তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন আগে থেকে টিকিট কেটে যাতায়াত করা যাত্রীরা। অভিযোগ রয়েছে, টিকিটবিহীন অতিরিক্ত যাত্রী বাসে ওঠানোর কারণে নির্ধারিত আসনের পাশে ও চলাচলের জায়গায় গাদাগাদি করে দাঁড়িয়ে থাকেন তাঁরা। ফলে টিকিট কেটে আসনে বসে যাতায়াত করলেও অতিরিক্ত যাত্রীদের ভিড়ে স্বাভাবিক ও স্বস্তিদায়ক পরিবেশ পাচ্ছেন না টিকিটধারীরা। তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি।
চলন্ত বাসে চালকের ধূমপান!
আমাদের অনুসন্ধানী দলের পর্যবেক্ষণে বাস চলাচলরত অবস্থায় চালককে ধূমপান করতে দেখা গেছে। যাত্রী পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় চালকের এমন আচরণ নিরাপদ যাত্রা ও যাত্রীসেবার মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বাসের ভেতরে এমন অনিয়ন্ত্রিত পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরাও।
গাড়ির নম্বর নিয়েও প্রশ্ন
বাসের সামনের গ্লাসে অভিযোগ জানানোর জন্য একটি মোবাইল নম্বর উল্লেখ করা রয়েছে। তবে ওই নম্বরের পাশে বাসের নিবন্ধন নম্বরের শেষ দুটি সংখ্যা স্টিকার দিয়ে ঢেকে রাখা অবস্থায় আমাদের অনুসন্ধানী দলের নজরে আসে।
বিষয়টি যাচাই করতে অনুসন্ধানী দলের সদস্যরা বাস থেকে নেমে পেছনের নম্বর প্লেটের ভিডিও ধারণ করেন। এ সময় বাসের চালক আমাদের প্রতিবেদককে উদ্দেশ্য করে বলেন, ‘ভিডিও করা হয়েছে? নম্বর নিয়ে কি অভিযোগ দিতে পেরেছেন?’
চালকের এমন মন্তব্যের পর বাসটির অভিযোগ গ্রহণের ব্যবস্থা এবং যাত্রীদের অভিযোগের কার্যকর প্রতিকার নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
কর্তৃপক্ষের নজরদারি কোথায়?
একদিকে কাউন্টার ছাড়া যাত্রী না তোলার নির্দেশনা, অন্যদিকে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ সব মিলিয়ে বন্ধন বাসের যাত্রীসেবার মান নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি চলন্ত অবস্থায় চালকের ধূমপানের বিষয়টিও সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।
যাত্রীদের প্রশ্ন, টিকিট কেটে নির্ধারিত আসনে বসে স্বস্তিতে যাতায়াত করার অধিকার কি তাঁরা পাবেন না? বাসের গ্লাসে নিয়ম লেখা থাকলেও বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব কার?
বন্ধন বাস কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট পরিবহন মালিক সমিতি ও প্রশাসনের কাছে যাত্রীদের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। একই সঙ্গে বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, চালকদের দায়িত্বশীল আচরণ এবং যাত্রীদের অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।এই নিয়ে বিস্তারিত অনুসন্ধানীমূলক ভিডিও আসছে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন