আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল সরদার। তিনি কানাইনগর ছোবাহানিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই আলীরটেক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে নিজের প্রার্থিতার বিষয়টি জানান দিচ্ছেন জামাল সরদার। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ, কুশল বিনিময় এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের পেছনে নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথাও সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন জামাল সরদার। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং ভালো ফলাফলে উৎসাহিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
স্থানীয় পর্যায়ে জানা যায়, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলায় তাঁর অবদান রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় সমর্থন পেতে নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে দলীয় ও স্থানীয় পর্যায়ের সূত্রে জানা গেছে।
আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জামাল সরদারের গণসংযোগ ও রাজনৈতিক তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন